দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের আইইউবির ক্যাম্পাস পরিদর্শন

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:২১ পিএম

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেন গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি আইইউবির উপাচার্য তানভীর হাসান, পিএইচডির সঙ্গে বৈঠক করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে বিভিন্ন ইস্যুতে আইইউবির সঙ্গে যৌথভাবে কাজ করতে রাষ্ট্রদূত লি আশা প্রকাশ করেন। তিনি একাডেমিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে আইইউবিতে কোরিয়ান ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করতে কোরিয়া শিক্ষক পাঠানোসহ কোরীয় সেন্টার স্থাপন করার বিষয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য তানভীর হাসান আইইউবির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন কোরীয় সংস্কৃতিবিষয়ক বিশেষজ্ঞ, বিশিষ্ট নির্মাতা,  চলচ্চিত্র গবেষক ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক জাকির হোসেন রাজুসহ আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ট্রেজারার খন্দকার ইফতেখার হায়দার, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত