আশুলিয়ায় ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিক নিহত

আপডেট : ২০ জুন ২০২১, ১২:০৭ পিএম

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় আছিয়া মেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত আছিয়া বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি ধামরাইয়ের স্নোটোক্স পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। 

পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার পথে অজ্ঞাত কোনো একটি ট্রাক পেছন থেকে আছিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত