চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী

আপডেট : ২০ জুন ২০২১, ০৩:৪১ পিএম

যশোরের চৌগাছায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গরুবোঝাই আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে শাামীম আরা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ সময় স্বামী শরিফুল ইসলামও আহত হন। তারা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

রবিবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে জাহাঙ্গীপর মাঠপাড়া নামক স্থানে হতাহতের ঘটনাটি ঘটে।

নিহতের ভাগ্নে অংকন ও ননদ রেশমা বেগম জানান, শামীম আরা একজন এনজিওকর্মী ও অবসরে নিজ বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন। সেলাই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বাড়ি থেকে চৌগাছার উদ্দেশে বের হন।

পথিমধ্যে জাহাঙ্গীরপুর মাঠপাড়া নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়েন গৃহবধূ শামীমা আরা।

এ সময় দ্রুতগতির গরুবোঝাই একটি আলমসাধু চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মারাত্মক আহত হয় স্বামী শরিফুল ইসলাম।

স্থানীয়রা তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আরাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত