জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের

আপডেট : ২০ জুন ২০২১, ১১:২৬ পিএম

মিয়ানমারে অস্ত্র বিক্রির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। গত শনিবার এক বিবৃতিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এ প্রস্তাব মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ‘একপাক্ষিক অভিযোগ ও ভুল ধারণার’ ভিত্তিতে এটি করা হয়েছে।

প্রস্তাবটি নিয়ে আপত্তি জানিয়ে মিয়ানমারের তরফে জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১৮ জুন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবটিতে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় জান্তা সরকারের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত