৯৯৯-এ কল পেয়ে ৮০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ওয়ারী থানা পুলিশ। তিন দিন চেষ্টা চালিয়ে গত শনিবার সাভারের হেমায়েতপুর চলন্তিকা হাউজিং সোসাইটিতে তার মেয়ের কাছে বৃদ্ধা ফাতেমাকে বুঝিয়ে দেওয়া হয়।
গতকাল রবিবার ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখারুল আলম জানান, গত ১৬ জুন রাত সোয়া ৮টার দিকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’-এ কল করে জানান, ওয়ারী থানার ৪ নম্বর হেয়ার স্ট্রিটে একজন বৃদ্ধা বসে আছেন। বার্তাটি ডিএমপি ওয়ারী থানাকে অবহিত করেন। এরপর ওয়ারী থানার একটি টিম ওই বৃদ্ধাকে খুঁজে বের করে। পরে বৃদ্ধা ফাতেমাকে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে তার মেয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
