চমেক হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২১, ০২:০৩ এএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোররাতে হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে ওই হাজতির মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, হাজতি মো. হান্নান (৪১) চট্টগ্রামের আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে ২০১৯ সালের ১০ নভেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন। তার বাড়ি আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা গ্রামে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ১৯ জুন হান্নান অসুস্থবোধ করায় প্রথমে কারা হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই হাজতিকে ১২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। গতকাল ভোররাতে কার্ডিয়াক অ্যারেস্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত