শ্বাসকষ্টের ঘরোয়া প্রতিকার

আপডেট : ২২ জুন ২০২১, ০৯:১৭ পিএম

সর্দি-কাশি, নিউমোনিয়া, হৃদরোগ, পেটের সমস্যা, অ্যালার্জি, হাঁপানি, অতিরিক্ত মানসিক চাপ এমনকি টেনশনের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। মাঝেমধ্যে হালকা শ্বাসকষ্ট হলে ঘরোয়া উপাদানে প্রতিকার মিলতে পারে। এ ছাড়া তাৎক্ষণিক সমস্যা হলে কিছু উপায় মেনে চললে আরাম মিলবে

সামনের দিকে ঝুঁকে বসুন

সামনের দিকে ঝুঁকে বসলে ফুসফুস ও হার্টের ওপর চাপ সৃষ্টি হয়। এতে শরীর রিলাক্স হয় এবং সহজেই শ্বাস-প্রশ্বাস নিতে সুবিধা হয়।

গভীর শ্বাস নিন

শ্বাসকষ্টের সমস্যা হলে একটি সমতল জায়গায় শুয়ে পেটের ওপরে হাত রাখুন, তারপর নাক দিয়ে গভীর শ্বাস নিন। কিছুক্ষণ এভাবে শ্বাস ধরে রেখে, তারপর শ্বাস ছাড়–ন।

স্টিম ইনহেল করুন

অনেক ক্ষেত্রেই শ্বাসনালিতে ঘন শ্লেষ্মা (মিউকাস) জমে শ্বাসকার্যে বাধা সৃষ্টি করে। স্টিম ইনহেলেশন বা গরম ভাপ নিলে, ঘন শ্লেষ্মা তরল হয় এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি মেলে।

ব্ল্যাক কফি

ব্ল্যাক কফিতে উপস্থিত ক্যাফেইন শ্বাসকষ্ট হ্রাস করতে বিশেষ উপযোগী। ক্যাফেইন শ্বাসনালির পেশিগুলোকে রিলাক্স করতে সক্ষম।

আদা

আদাতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ বর্তমান, যা ফুসফুসের প্রদাহ হ্রাস করতে বিশেষ সহায়ক। উষ্ণ আদা চা অথবা পানি আপনাকে শান্ত করতে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে।

হলুদ

হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ বর্তমান, যা শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। হলুদে কারকিউমিন থাকে, যা অ্যালার্জির প্রতিক্রিয়া ও হিস্টামিন নিঃসরণ বন্ধ করতে বিশেষভাবে সহায়ক। হলুদের এসব গুণ শ্বাসকষ্টের সমস্যা কমাতে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত