নতুন সরকারি হওয়া ২৬৮ কলেজের কাছে অপটিক্যাল ফাইবার কেব্লের মাধ্যমে পরিচালিত ওয়াইফাই ইন্টারনেট সেবা সংক্রান্ত তথ্য চেয়েছে সরকার। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্ধারিত ছকে এ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে।
মাউশির আদেশে বলা হয় সদ্য সরকারি হওয়া ২৬৮ কলেজের অন্তর্ভুক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্মতি বা অনাপত্তি চেয়েছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন যেসব সরকারি কলেজে প্রকল্পের সেবা বিদ্যমান রয়েছে সেসব কলেজের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে আগামী ২ জুলাইয়ের মধ্যে ই-মেইলে (শহফ৭৮০০৯@মসধরষ.পড়স) পাঠাতে হবে।
নির্ধারিত ছক অনুযায়ী অঞ্চলের নাম, কলেজের সংখ্যা, প্রত্যেক কলেজের মাসিক ব্যয়ের পরিমাণ, স্থাপন করা ওয়াইফাইয়ের কার্যকারিতা, অসুবিধা উল্লেখ করে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অপটিক্যাল ফাইবার কেব্লের মাধ্যমে ওয়াইফাই সেবা ব্যবহারের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ও যৌক্তিক মন্তব্য চাওয়া হয়েছে।
