কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি ইফতেখার, সেক্রেটারি শাহীন

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:৩৫ পিএম

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২০২১-২২ মেয়াদের জন্য ২৪ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার উপনগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ট্রেনিং বিল্ডিং অডিটোরিয়ামে বিএজেএফের তৃতীয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম এ জলিল মুন্না (ইত্তেফাক), সহসভাপতি ইয়াসির ওয়ার্দাদ তন্ময় (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম-সাধারণ সম্পাদক জহির মুন্না (চ্যানেল আই) ও এমদাদুল হক তুহিন (সারাবাংলা ডটনেট)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু খালিদ (ঢাকাপোস্ট ডটকম), সহ-সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ আ ন ম মহিবুব উজ জামান (ডেইলি সান), প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম (বাংলানিউজ২৪ ডটকম), দপ্তর সম্পাদক আল-আমিন (সকালের সময়), প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান (সমকাল), গবেষণা সম্পাদক সুশান্ত সিনহা (যমুনা টেলিভিশন), নারী বিষয়ক সম্পাদক কাবেরী মৈত্রেয় (৭১ টেলিভিশন), প্রশিক্ষণ সম্পাদক মেহেদী আল-আমিন (দ্য বিজনেস পোস্ট), আন্তর্জাতিক সম্পাদক বিষয়ক মোহাম্মদ আল-মাসুম মোল্লা (ডেইলি স্টার), তথ্য সম্পাদক মিনাক্ষী চৌধুরী (বিটিভি), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শওকত আলী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে সালেহ মোহাম্মদ রশীদ অলক (পলিটিক্সনিউজ২৪ ডটকম) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের আবু আলী, নিউ এজের ইমরান হোসেন, বিটিভির দিনার সুলতানা, সময় টেলিভিশনের শুভ খান ও ভোরের কাগজের মরিয়ম সেঁজুতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত