কালারপুল সেতু

সেতুর কাজ শেষের আগেই ধসে পড়ল তিনটি গার্ডার

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:১৯ এএম

মেয়াদ বেড়েছে তিন দফা। তবু শেষ হয়নি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল সেতুর নির্মাণকাজ। গত শুক্রবার রাত ৮টার দিকে নির্মাণকালে ধসে পড়েছে সেতুটির তিনটি গার্ডার। এতে করে সেতুর নির্মাণকাজ শেষ হতে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কর্ণফুলী ও পটিয়া উপজেলার সংযোগকারী মইজ্জ্যারটেক-পাঁচরিয়া সড়কের মাঝখানে সেতুটি অবস্থিত। এ সেতু ধসে পড়ার পেছনে ঠিকাদারের নিম্নমানের কাজকে দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, একটি সেতুর জন্য এক যুগের বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছে দুই উপজেলার বাসিন্দা। তবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দাবি, কোনো অনিয়ম হয়নি সেতুর নির্মাণকাজে। সরেজমিন দেখা যায়, সেতুটির তিনটি গার্ডার ধসে শিকলবাহা খালে পড়ে গেছে। স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন ও আলমগীর বলেন, রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আমরা গিয়ে দেখতে পাই সেতুর গার্ডার ভেঙে খালে পড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত