পরীক্ষা স্থগিত

নিজস্ব বাসে শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে কুবি

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:৫৫ এএম

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের দেশের আটটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে করে পৌঁছে দেওয়া হচ্ছে।

গতাল শনিবার সকাল থেকে ঢাকার উদ্দেশে চারটি ও চট্টগ্রামের উদ্দেশে পাঁচটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। এ ছাড়া রাতে সিলেট ও ময়মনসিংহের উদ্দেশে দুটি এবং খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের উদ্দেশে একটি করে বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ১৯টি বিভাগের বিভিন্ন বর্ষের বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হলে গত শুক্রবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত