করোনা: চট্টগ্রাম জেলায় একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ৩০০

আপডেট : ২৭ জুন ২০২১, ০৮:৩৯ এএম

চট্টগ্রাম জেলায় একদিনে এক হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

রবিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শনিবার নমুনা পরীক্ষা করে নগরীর ২০৪ এবং বিভিন্ন উপজেলার ৯৬ জনের করোনা পজিটিভ আসে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাদের মধ্যে ৬ জন উপজেলার এবং একজন নগরীর।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে মারা গেছেন মোট ৬৮১ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত