শেকৃবির বায়োগ্যাস উৎপাদন প্রযুক্তির প্রদর্শন

আপডেট : ৩০ জুন ২০২১, ০২:১১ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালে এনএরোবিক ড্রাই ডাইজেশনের মাধ্যমে বায়োগ্যাস এবং অর্গানিক ফার্টিলাইজার উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এ প্রযুক্তিটি ইউরোপের বিভিন্ন দেশে একটি প্রচলিত পদ্ধতি। মাটির ওপরে চেম্বারের মাধ্যমে স্বল্প খরচ এবং সহজতর উপায়ে গ্যাস উৎপাদন এবং শুকনো জৈব সার তৈরির লক্ষ্যে বাংলাদেশে প্রথম এই পদ্ধতিটি অবলম্বন করে ভালো ফল পাওয়া যায় বলে জানানো হয়েছে। বায়োগ্যাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিবিডিএফ) এবং অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) যৌথভাবে এ গবেষণা করেছে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত