রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২১, ০৯:৫১ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। 

এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ৭ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৫ জন নারী এবং ৭ জন পুরুষ।

এর মধ্যে রাজশাহীর ৮ জন, ২ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের একজন, নওগাঁর একজন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫৫ জন। 

করোনা শনাক্ত হয়ে ১৬৮ জন এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৪ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, চল্লিশোর্ধ্ব ২ জন এবং একজন ত্রিশোর্ধ্ব।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত