শ্রীলঙ্কার উপকূলে ভাসছে কয়েকশ মৃত প্রাণী

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১২:০৭ এএম

বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন ধরে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী। কলম্বো উপকূলে জুনের প্রথম দিকে সিঙ্গাপুরে নিবন্ধিত এক্স-প্রেস পার্ল নামের জাহাজটিতে আগুন লাগার পর কয়েক দিন ধরে জ¦লার পর ডুবে যায়। সম্প্রতি দেশটির একটি আদালতকে জানানো হয়েছে, ১৭৬টি কচ্ছপ, ২০টি ডলফিন এবং চারটি তিমির মরদেহ উপকূলে পাওয়া গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেলবাহী জাহাজটি আগামী কয়েক দশক ধরেই পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে থাকবে বলে জানিয়েছে বিবিসি।

এক্স-প্রেস পার্ল নামের জাহাজটিতে গত ২০ মে আগুন ধরে যায়। সে সময় এতে ২৭৮ টন বাংকার জ্বালানি তেল এবং ৫০ টন গ্যাস তেল ছিল। এছাড়া এতে অন্যান্য রাসায়নিক ও কসমেটিকসের পাশাপাশি ২৫ টন নাইট্রিক এসিড ছিল। পরিবেশবাদী একটি গ্রুপ কয়েক দিন আগে জানিয়েছে, জাহাজটির কার্গো ওই এলাকার জন্য ‘রাসায়নিক স্যুপ’ হয়ে ওঠার ঝুঁকি রয়েছে।

শ্রীলঙ্কার এক মন্ত্রী জানিয়েছেন, বছরের এ সময়ে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। পরিবেশমন্ত্রী মাহিন্দা অমরাভিরা সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের কালে সামুদ্রিক প্রাণী এভাবে কোনোদিন মারা যায়নি। এসব মৃতদেহের বেশিরভাগই পাওয়া গেছে সরাসরি পশ্চিম উপকূলে যা জাহাজটির ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত