রাগ করে বাড়ি থেকে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০১:৩৬ পিএম

খাগড়াছড়ি জেলা সদরের বাস টার্মিনালে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৪টায়।

পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

জানা যায়, কিশোরীটি রাতে মা-বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে দুই দুষ্কৃতিকারী তাকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীটি খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দুইজনকে আটক করে। আটক দুইজনের একজন যে বাসে ঘটনা ঘটেছে, সেই বাসের হেলপার। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আটকরা হলে- বাসের হেলপার কামাল (২৯) ও রফিক (২৪)।

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ফেলে চালক বাড়িতে চলে যায়। বাসটির হেলপারই এই ঘটনাটি ঘটায়। অপর আটক ব্যক্তির পরিচয় তাদের জানা নেই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ভিকটিমের অভিযোগ পেয়ে পুলিশ সাথে সাথে বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার হোতা দুইজনকে গ্রেপ্তার করেছে। আলামত হিসেবে দুইটি বাস (প্রথমে একটি বাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে আরেকটি বাসে ধর্ষণ করা হয়)  পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ্ ঘটনায় মামলা করা হয়েছে।

কিশোরীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত