হাসপাতাল থেকে পালানো গৃহবধূর লাশ রেললাইনে!

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:৩৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূর গলাকাটা লাশ। গতকাল শনিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। মনিরা খাতুন অন্তরা (২১) নামের তরুণী ওই গৃহবধূ মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে পুলিশ দাবি করেছে।

অন্তরা উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে এবং একই উপজেলার বাটিকামারা তরুণ মোড়ের বাসিন্দা মনির হোসেনের ছেলে জনি আহমেদের স্ত্রী।

অন্তরার বাবা সিদ্দিক মন্ডলের দাবি, মাদকাসক্ত স্বামী জনির নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল অন্তরা। তিনি বলেন, গত ২৮ জুন আমার মেয়ে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেছিলাম।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, হারপিক খেয়ে গত ২৮ জুন থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন অন্তরা।

কুমারখালী স্টেশনমাস্টার আবদুল ওয়াদুদ জানান, কুমারখালী রেলস্টেশনের অদূরে রাজবাড়ীগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত