বরগুনার গুণী শিক্ষক আবদুর রশিদ আর নেই

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:৪০ এএম

বরগুনার গুণী শিক্ষক আবদুর রশিদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বরগুনার আমতলী সরকারি এ কে পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, মো. আবদুর রশিদ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আমতলী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার সাবেক শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত