সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৯:৫১ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাসদরে এই সাক্ষাতের সময় হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চিমা।

এতে বলা হয়, ভারতীয় হাই কমিশনার সেনাসদরে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়া জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান হাই কমিশনার দোরাইস্বামী। সাক্ষাৎ করতে আসায় ভারতীয় হাই কমিশনারকেও ধন্যবাদ জানান সেনাপ্রধান।

সাক্ষাতে মহান স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন জেনারেল শফিউদ্দিন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত