বাড্ডায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:৪৭ এএম

রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় ইলিয়াস ঢালী (৪৬) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাঠি এলাকায়।

তিনি মেরুল বাড্ডা আলাতুন্নেছা স্কুলের পাশের গলির একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ইলিয়াসের ভাই হেমায়েত জানান, ইলিয়াস পরিবাগে একটি বেসরকারি কোম্পানির গাড়িচালক ছিলেন। রবিবার ডিউটি শেষ করে বাসায় ফিরে রাত ১০টার দিকে বাইসাইকেল নিয়ে বের হন। পরে বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে একটি লরি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৪টায় তিনি মারা যান। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, লরিটি আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত