এমফিল ও পিএইচডি গ্রোগ্রামে ভর্তি আবেদন শুরু ৮ জুলাই

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:১০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

এসব কোর্সে ভর্তির জন্য ৮ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে। 

আগামী ১৭ আগস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ।

নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ ভিজিট করার কথা উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত