আইসোলেশনে উইলিয়ামস, বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের নেতৃত্বে টেইলর

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৫:১৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। করোনা আক্রান্ত পরিবারের সদস্যের সংস্পর্শে আসায় সেল্ফ আইসোলেশনে আছেন তিনি।

শুধু উইলিয়ামসই নন, আরেক অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিনও একই কারণে নেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে।

মঙ্গলবার প্রি-ম্যাচ কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন মাজঙ্গা।

উইলিয়ামসের পরিবর্তে বুধবার হারারেতে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর।

উইলিয়ামস ও আরভিন দুজনের কেউই জিম্বাবুয়ের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি।

জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজেও ছিলেন না উইলিয়ামস ও আরভিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত