ভিডিও ফুটেজ দেখে হেফাজতের সহিংসতা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৪০ পিএম

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা মামলার আসামি মো. ফারুক আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার  রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হেফাজতের ডাকা হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান। তিনি জানান, মঙ্গলবার তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত