নওয়াজকে বলেছিলেন, ‘এটা আপনার কাছ থেকে আশা করিনি’

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২:০২ পিএম

পাকিস্তানে জন্ম, আর প্রতিষ্ঠা ও মৃত্যু ভারতে। বৈরি দুই প্রতিবেশী দেশে বরাবরই জনপ্রিয় ছিলেন দিলীপ কুমার। তার প্রভাব ছিল নানা মহলে।

তেমন একটি ঘটনা নিজের আত্মজীবনীতে উল্লেখ করেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কোরেশী।

১৯৯৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এক সহকারী জানালেন, ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফোন করেছেন এবং দ্রুত তার সাথে কথা বলতে চেয়েছেন।

নওয়াজ শরীফ ফোন ধরা মাত্রই বাজপেয়ী বলছেন, “এটা কী হচ্ছে? আপনি যখন লাহোরে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তখন পাকিস্তানি সেনারা কারগিলে আমাদের ভূখণ্ড দখল করেছে।”

জবাবে নওয়াজ বললেন, “আপনি যা বলছেন তা নিয়ে আমার কোন ধারণাই নেই। তবে আমাকে কিছুটা সময় দিন। আমি সেনাপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে কথা বলব এবং জেনে আপনাকে দ্রুত কল ব্যাক করবো।”

ফোনালাপ শেষ হওয়ার আগে বাজপেয়ী নওয়াজ শরীফকে বলেন, “আমি চাই আমার পাশে বসা একজনের সঙ্গে আপনি কথা বলুন, যিনি আমাদের আলোচনা শুনেছেন।”

বাজপেয়ীর বসে ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। নওয়াজ শরীফকে তিনি বলেছিলেন, “মিঞা সাহেব এটা আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি সম্ভবত জানেন না যে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা দেখা দেয় তখন ভারতে মুসলিমদের অবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। কখনো ঘরের বাইরে যাওয়াটাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। দয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু একটা করুন।”

১৯২২ সালে ২২ সালে পাকিস্তানের খাইবারে জন্ম দিলীপ কুমারের, তার পরিবারের দেওয়া ছিল মুহাম্মদ ইউসুফ খান।

বলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই অভিনেতা প্রতিবেশী ছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব। তারা একই সময়ে বলিউড শাসন করে। তবে দিলীপের অভিনয়ের বৈচিত্র্য বন্ধুকে ছাড়িয়ে গিয়েছিল।

ভারত সরকারে দেওয়া একাধিক স্বীকৃতি পান দিলীপ কুমার। পাকিস্তানও তাকে সম্মাননা দেয়। ১৯৯৭ সালে দেওয়া হয় সর্বোচ্চ খেতাব নিশা-ই-ইমতিয়াজ।

সম্প্রতি খাইবারে দিলীপ কুমার ও রাজ কাপুরের বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়ে পাকিস্তান সরকার।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দিলীপ কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

ভারতের রাজনীতিকদের বাইরে আফগানিস্তানের রাজা জহির শাহ এবং ইরানের শাহ রেজা পেহলভীও তার খুব ভালো বন্ধু ছিলেন।

দিলীপ কুমারের মৃত্যুতে ভারত ও পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীই শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত