মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামে শ্মশানসংলগ্ন ব্যক্তি মালিকানার জায়গায় রোপণ করা শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১টার দিকে নছরতপুর গ্রামের শ্মশানসংলগ্ন এলাকায় অকিল মালাকারের ছেলে ইন্দ্রজিৎ মালাকারের জায়গায় রোপণ করা শতাধিক গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা।
