বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে রাশিদ খানকে। সহ-অধিনায়ক করা হয়েছে নাজিবুল্লাহ জাদরানকে। নতুন দায়িত্ব পেয়ে খুশি রাশিদ খান টুইটারে লিখেছেন, ‘আমি খুব বেশি বিশ্বাস করি, দল ভালো হলেই একজন অধিনায়ক ততটাই ভালো হয়। আফগানিস্তানের জন্য আমি রাশিদ খান হয়েছি। আর এখন নিজের দেশ এবং দলের জন্য কিছু করাটা আমার দায়িত্বের মধ্য পড়ে। এটা একটা স্বপ্নের সফর হতে চলেছে এবং সমর্থকরা এই সাফল্য পাওয়ার চাবিকাঠি।’ এর আগে ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন রাশিদ। সবমিলিয়ে ৭ ম্যাচের ৪টিতে জয় এনে দিয়েছেন দলকে। হেরেছেন তিনটিতে। দেশের ৫টি টেস্ট, ৭৪টি ওয়ানডের পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন রাশিদ খান। ইন্টারনেট। যথাক্রমে উইকেট পেয়েছেন ৩৪, ১৪০ এবং ৯৫টি। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন তিনি।
×
