বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কভার্ডভ্যান চালক নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৩:০৩ পিএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর পশ্চিম প্রান্তের ১১নং পিলারের কাছে বুধবার মধ্যরাতে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে কভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হয়েছে।

নিহত চালক কাজেম উদ্দিন (৫০) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আব্দুল প্রমানিকের ছেলে।

এ বিষয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, কভার্ডভ্যানটি সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর ১১নং পিলারের কাছে পৌঁছালে সামনের একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায়। আহত হেলপারকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার নাম জানা যায়নি। এ ব্যাপারে বঙ্গবন্ধু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত