ফ্রান্সের আদালতের দ্বারস্থ হয়ে প্যারিসে থাকা ভারত সরকারের ২০টি সম্পত্তি জব্দের অধিকার পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি কেয়ার্ন এনার্জি। দিল্লির কাছ থেকে ১৭২ কোটি ডলার আদায়ের অংশ হিসেবে তারা ওই সম্পত্তিগুলোর দখল পেতে ফ্রান্সের আদালতে আবেদন করেছিল।
বিবিসি জানাচ্ছে, কোম্পানিটি যেসব সম্পত্তি জব্দের অধিকার পেয়েছে, তার মধ্যে বেশিরভাগই ফ্ল্যাট। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই ফ্ল্যাটগুলো ভারত সরকারের বিভিন্ন কাজে ব্যবহার হতো।
আদালত যে ২০টি সম্পত্তি জব্দের অধিকার কেয়ার্নকে দিয়েছে, তার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার।
গত ১১ জুন ফ্রান্সের একটি ট্রাইব্যুনাল প্যারিসের ওই আবাসিক স্থাপনাগুলো জব্দে কেয়ার্নের আবেদনের পক্ষে রায় দেয়। বুধবার এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয় বলে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
জব্দের অধিকার পেলেও কেয়ার্ন এখনই ওইসব স্থাপনায় বসবাসকারী ভারতীয় কর্মকর্তাদের সেখান থেকে উচ্ছেদ করবে না বলে মনে করা হচ্ছে।
এদিকে এনডিটিভি জানিয়েছে, স্কটল্যান্ডভিত্তিক কোম্পানি কেয়ার্ন ১৯৯৪ সালে ভারতের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করে; এক দশক পর তারা রাজস্থানে ব্যাপক তেলের
সন্ধান পায়।
