নির্মাণাধীন ভবনে পানি জমিয়ে রাখলে ব্যবস্থা : তাজুল

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:৪৮ এএম

নির্মাণাধীন ভবনে পানি জমিয়ে রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোনো ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বৃস্পতিবার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দুয়েক দিনের মধ্যেই ঢাকা উভয় সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জোরালোভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া আগামী সোমবার এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জরুরি সভা ডাকা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত