কিশোরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:৫৮ এএম

করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেছেন সমাজসেবক ও রাজনীতিবিদ রাসেল আহমেদ তুহিন। গতকাল বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫ হাজার ৩০০টি সার্জিকাল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা হস্তান্তর করেন তিনি। এ সময় তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে জীবনযাপনের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে নিরাপদ থাকার অনুরোধ করেন। এ ছাড়া বর্তমানে এবং ভবিষ্যতে যেকোনো সংকটে কিশোরগঞ্জবাসীর পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিভিল সার্জন জেলার স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে তুহিনকে তার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত