বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১০ জুলাই ২০২১, ১০:৪২ পিএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার পদে পাঁচজন চাকরি পাবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে। নিয়োগ পেতে অনলাইনে করা যাবে আবেদন।

পদের নাম: সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান ও ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার

গ্রেড: ৯

পদসংখ্যা: ১ জন।

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদন করতে হলে।

বেতন: ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)

গ্রেড: ৯

পদ সংখ্যা: ১ জন

আবেদনের যোগ্যতা: ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যালে বিএসসি (ইঞ্জি.) ডিগ্রি অথবা এএমআইই (ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল); অথবা ফলিত পদার্থে (ইলেকট্রনিকস) স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।

পদের নাম: অঙ্কন কর্মকর্তা, ঊর্ধ্বতন নকশানবিস

গ্রেড: ১০

পদসংখ্যা: ১ জন

আবেদনের যোগ্যতা: পুরপ্রকৌশলে ডিপ্লোমা প্রকৌশলী।

বেতন: ১৬০০০ থেকে ৩৮৬৮০ টাকা

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) এস্টিমেটর (সিভিল)

গ্রেড: ১০

পদসংখ্যা: ২ জন

আবেদনের যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।

বেতন: ১৬০০০ থেকে ৩৮৬৮০ টাকা

বয়স

আগ্রহী প্রার্থীদের বয়স চলতি বছরের ১ জুলাই ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://jobsbiwta.gov.bd/website/ এ থেকে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত