কিশোরগঞ্জে চাঁদার দাবিতে আশ্রয়ণ প্রকল্পে হামলা

আপডেট : ১১ জুলাই ২০২১, ০১:৩১ এএম

চাঁদার দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণসামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কেটে ফেলে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয়টি জানালে তার নির্দেশ অনুযায়ী মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চাঁদা ছাড়াও এ হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত