সংগীতসংশ্লিষ্ট সবার স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। গতকাল শনিবার বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ এই কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মহাসচিব হিসেবে রয়েছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ। এ ছাড়া অর্থ ও দপ্তর সচিব আসিফ ইকবাল, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিব হাসান আবিদুর রেজা জুয়েল, সাংস্কৃতিক সচিব বাপ্পা মজুমদার, প্রচার ও প্রকাশনা সচিব জুলফিকার রাসেল এবং নির্বাহী সদস্য মানাম আহমেদ, কবির বকুল, শওকত আলী ইমন ও জয় শাহরিয়ার।
