ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ডিভিশনের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি ডিএমপির গোয়েন্দা বিভাগের মতিঝিলে ডিসি ছিলেন।
গতকাল সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। অফিস আদেশে আরও বলা হয়, গুলশান বিভাগের ডিসির সুদীপ কুমার চক্রবর্ত্তীকে গত রবিবার বগুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত দায়িত্বভার অর্পণ করার পর এ আদেশ কার্যকর হবে।
