কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:২৩ এএম

ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় শেফালী বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জের মডেল থানাধীন শহীদনগর এলাকায় অবস্থিত আল বারাকা মডেল হাসপাতাল ভাঙচুর করেছেন নিহতের স্বজনরা।

হাসপাতালের মালিক ও রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামান বলেন, ‘রোগী মারা গেছে মিটফোর্ড হাসপাতালে, অথচ রোগীর লোকজন আমার হাসপাতাল ভাঙচুর করেছে। ঘটনাটি সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উসকানি দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় মামলা করব।’

কেরানীগঞ্জের মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত