ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০তম সমাবর্তন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:২৬ এএম

বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০তম সমাবর্তন গতকাল সোমবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। এদিন আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ হাজার ৫৫১ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী হিসেবে দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত