মেসির বিমানযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৫:২১ পিএম

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার পর পরই লিওনেল মেসির জীবনে বোমাতঙ্ক। যার জেরে বদলে গেল তার ছুটি কাটানোর পরিকল্পনা।

মেসির শহর রোজারিও বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আর্জেন্টিনা থেকে স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। কিন্তু তার বিমান ধরার কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে।

সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান। এক ঘণ্টার মধ্যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

তবে আদৌ বোমা ছিল কি না সেই বিষয় স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

রোজারিও বিমানবন্দরের পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বোমাতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা চালু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খালি করে দেওয়া হয় বিমানবন্দর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত