হঠাৎ পাকিস্তানে আটকে পড়েছেন অভিনেত্রী শবনম

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৩:৪৫ এএম

নন্দিত অভিনেত্রী শবনম পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেখানেও ব্যাপক জনপ্রিয়। মাঝে মাঝেই তিনি পাকিস্তান থেকে ঘুরে আসেন। এবার পাকিস্তানে গিয়ে হঠাৎ আটকে পড়েছেন। জানা যায়, সম্প্রতি একটি কাজে পাকিস্তানে গিয়েছিলেন। ২৬ জুলাই দেশে ফেরার টিকিট কনফার্ম ছিল। কিন্তু করোনার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি।

তিনি গণমাধ্যমে জানান, কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান শবনম। শুরুতে ফয়সালাবাদে এক ভক্তের বাড়িতে ওঠেন। শবনম বলেন, ‘সাজিয়া আমার ভক্ত। ৩০ বছরের বেশি আমাদের যোগাযোগ। কখনো দেখা হয়নি। এবার যখন পাকিস্তানে এলাম, দেখা হলো। তার বাড়িতে মেহমান হিসেবে থেকেছি। এবার লম্বা সময় লাহোরে থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। মাঝে করোনা একটু কমেছিল বলেই সম্ভব হয়েছে। এদিকে লাহোরে এখন সংক্রমণও বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। তাই কিছুটা আতঙ্কবোধ করছি।’

আবহাওয়াও এখন বেশ গরম। ভাবছিলাম, ঢাকার টিকিট যেহেতু কনফার্ম করা আছে, দেশে চলে যেতে পারব। কিন্তু বাংলাদেশেও করোনা পরিস্থিতি ভালো নয়। তাই পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ আছে। আমিও আটকে গেলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত