কানের সাল দুবুসিতে হাস্যোজ্জ্বল ‘রেহানা মরিয়ম নূর’

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২:২৫ এএম

ভূমধ্যসাগরের তীরে অনুষ্ঠিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম এই বড় উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর টিম’। শোনা যাচ্ছে এই উৎসবে পুরস্কার জিতে ইতিহাস গড়তে যাচ্ছে টিম রেহানা মরিয়ম নূর।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় সাল দুবুসিতে নির্ধারিত আসনে বসেন ‘রেহানা মরিয়ম নূর’ টিম। এই অনুষ্ঠান মঞ্চেই দেখা মিলল হাস্যোজ্বল রেহানা মরিয়ম নূর তথা আজমেরি হক বাঁধনকে।  আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) শুরু হয়েছে অনুষ্ঠানটি।

বাঁধন ছাড়াও দর্শক সারিতে আছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। ৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত