করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেন্টমার্টিনসের স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কমান্ডার বিএন ফ্লিটের অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্টমার্টিনস দ্বীপের স্থানীয় দুস্থ ও অসহায় ৪০০ পরিবারের মধ্যে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা প্রদান করে। এ সময় ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুঁড়া দুধ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
×
