টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক হাজার ১৯টি নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ২৪ দশমিক ৯২ শতাংশ। এদিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন...টেলরকে ফিফটি করতে দিলেন না শরিফুল
তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২০৩ জন।
এ পর্যন্ত করোনায় ১৮৮ জন মারা গেছেন। জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৭২ জন।
