ঈদের দিন সদাই করে ঘরে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৬:০৭ পিএম

ঈদুল আজহার দিন সকালে বাজারে সদাই করে ঘরে ফেরার পথে মাইক্রোবাস ধাক্কায় বশির আহমদ (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন...  করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু

নিহত বশির আহমদ(৫০) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী গ্রামের মৃত পেটান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে অত্র ওয়ার্ডের মেম্বার অলি আহমদ জানান, দিনমজুর বশির ঈদের দিন সকালে বাজার সদাই করে ঘরে ফেরার পথে ঘটনাস্হল খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি সড়কে পড়লে ঘটনাস্থলে মারা যান।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিপু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। স্হানীয়দের কথা মতে গাড়িটি ধরার প্রক্রিয়া চালাচ্ছি। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত