ঠাকুরগাঁওয়ে ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৮:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি ডোবা থেকে শিমু আক্তার (৭) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে শাহ আলমের দুই মেয়ের মরদেহ বাড়ির পাশে একটি ডোবায় ভেসে ওঠে।

স্থানীয়রা জানায়, সবার অগোচরে ঈদের দিন ওই দুই বোনের লাশ বাড়ির পাশের ডোবায় থেকে উদ্ধার করা হয়। উৎসবের দিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন..পাটুরিয়ায় ঈদের দিনও পারাপার হচ্ছে যাত্রী-পশুবাহী ট্রাক

হরিপুর থানার ওসি এস এম আওরঙ্গ জেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুইটিকে তাদের বাবা-মা দুপুর থেকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাঁখুজির একপর্যায় বাড়ির পাশে একটি ডোবায় দুই বোনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান হরিপুর থানার ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত