মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:৫৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয় নয়জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ১১ জন।

করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল মতিন (৩২) ও আবুল হোসেন (৫৮), শেরপুর সদরের মোছাম্মত রোজি (৩৫), নকলা উপজেলার আব্দুর রহিম (৭৩) ও শ্রীবর্দী উপজেলার ফজলুল হক (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল খালেক (৬৫) ও সিদ্দিকুর রহমান (৬৫), টাঙ্গাইল সদরের নাসিরুদ্দিন (৭০) ও গাজীপুর সদরের সুবর্ণা (২০)।

এছাড়া উপসর্গ নিয়ে যারা মারা যান ময়মনসিংহ সদরের নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০) ও ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জ উপজেলার জালালুদ্দিন (৫০), টাঙ্গাইল সদরের আনোয়ার (৪০), টাঙ্গাইল ধনবাড়ির আনোয়ার হোসেন (৬৫), মিনারা (৬০) ও রহিমা (৬০), নেত্রকোনা বারহাট্টা উপজেলার অমল বিশ্বাস (৭৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সিরাজুল ইসলাম (৬০)।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ৭০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৭৫ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষায় আরও ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৭৯ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত