রমেকে অক্সিজেন সিলিন্ডার চুরির সময় ৬ জন আটক

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৭:২৩ পিএম

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের স্টোর থেকে ভুয়া চালান দিয়ে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার চুরির সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৩টি ট্রাক জব্দ জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে রমেক হাসপাতালের সামনে ট্রাকগুলোতে অক্সিজেন সিলিন্ডার ওঠানোর সময় গ্যাস প্ল্যান্ট ইনচার্জ আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তাদের জিজ্ঞাসা করা হয়।

পরে ভুয়া চালানের বিষয়টি নিশ্চিত হলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ট্রাক তিনটি জব্দ করে এবং ৩ ট্রাক চালক ও তাদের ৩ সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, করোনা মহামারির সময় এ ধরনের ঘটনা সত্যি দুঃখজনক, আমরা এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত