সাংবাদিক নিখিলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার নিন্দা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৯:৪৬ পিএম

সাংবাদিক নিখিল মানখিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়ের করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)। নিখিল জিএমআরএফ এর সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুখবর ডটকমের’ বিশেষ প্রতিবেদক।

রবিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) শাখা নির্বাচন জনিত সমস্যা সমাধানের জন্য গত ১৩ জুলাই ট্রাইব্যুনাল নেতৃবৃন্দের অংশগ্রহণে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে একজন আলোচকের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও সুখবর ডটকমের বিশেষ প্রতিবেদক নিখিল মানখিনসহ তিনজনের বিরুদ্ধে ময়মনসিংহ ১ আসনের (হালুয়াঘাট- ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল আইনে মামলা দায়ের করেছেন বলে মনে করছে জিএমআরএফ নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত