সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৭ জনের। আর নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১০৭ জন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৪০৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৬২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ১ জন এবং এন্টিজেন নমুনা পরীক্ষায় ১০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৪০৮৬ জন। আইসোলেশনে গেছেন ৮৭০ জন।
এদিকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৬২ জন। আর মৃত্যবরণ করেছেন ৪৭ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।
আরও পড়ুন...ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ২৩ মৃত্যুর রেকর্ড
