কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএস ইয়েদুরাপ্পা। দুপুর সাড়ে ১২টার দিকে রাজভবনে গিয়ে রাজ্যপাল থাওয়ার চন্দ গহলৌতের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দুই বছর আগে ২৬ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ইয়েদুরাপ্পা। গতকাল সোমবার একই দিনে মুখ্যমন্ত্রীর তিনি পদ ছাড়েন বলে জানিয়েছে এনডিটিভি। বিএস ইয়েদুরাপ্পা বলেন, আমাকে পদত্যাগের জন্য কোনো চাপ দেওয়া হয়নি। বিধানসভায় দাঁড়িয়ে তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে কেঁদে ফেলেন ইয়েদুরাপ্পা। অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘দুপুরেই পদত্যাগ করছি। অটলবিহারি বাজপেয়ি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আমায় কেন্দ্রের মন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আমি কর্নাটক ছেড়ে যেতে চাইনি। আমাকে বরাবরই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে কভিডের এ দুই বছর।’
×
