বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে তাদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরও তথ্য নির্ধারিত ছক পূরণ করে আজ বুধবারের মধ্যে ইউজিসিতে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত একটি চিঠিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নিচে সব শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের (আজ বুধবার) মধ্যে কমিশনের ([email protected]) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
