সীমান্ত বিরোধে আসাম মিজোরামে রণক্ষেত্র

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:২৬ এএম

ভারতের আসাম এবং মিজোরাম সীমান্তে সংঘর্ষের ঘটনায় আসামের পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। ওই দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এদিকে সংঘর্ষের ঘটনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আসামের রাজ্য সরকার বলছে, সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আসামের চাচর জেলা ও মিজোরামের কোলাসিব জেলার সীমানায় বিবাদ নিয়ে গত সোমবার দুপুর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন পুলিশ সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত